Thu. Mar 19th, 2026

বাংলার রাজনৈতিক মহলে জোর চর্চার পর অবশেষে ঘোষণা হল ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পূর্ণাঙ্গ নির্ঘণ্ট৷ রবিবার রাজধানীর বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠক করে ভোটের দিনক্ষণ ঘোষণা করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া৷ কমিশন জানায়, এ বছর পশ্চিমবঙ্গ সহ আসাম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরি-তেও নির্বাচন অনুষ্ঠিত হবে৷ বাংলায় এবার ‘দুই দফায় ভোটগ্রহণের সিদ্ধান্ত’ নেওয়া হয়েছে৷ ফলে রাজ্যের ভোটারদের কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন – “আমার এলাকায় ভোট কবে?” নিচে ধাপে ধাপে দেখে নিন ২০২৬-এর বিধানসভা ভোটের সম্পূর্ণ সময়সূচি ও কোন জেলায় কবে ভোট হবে৷

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ – গুরুত্বপূর্ণ তারিখ

১ম দফার ভোটগ্রহণ : ২৩ এপ্রিল ২০২৬
২য় দফার ভোটগ্রহণ : ২৯ এপ্রিল ২০২৬
ভোট গণনা : ৪ মে ২০২৬

১ম দফার নির্বাচনী প্রক্রিয়া

মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ : ৬ এপ্রিল ২০২৬
মনোনয়নপত্র স্ক্রুটিনি : ৭ এপ্রিল ২০২৬
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন : ৯ এপ্রিল ২০২৬

২য় দফার নির্বাচনী প্রক্রিয়া

মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ : ৯ এপ্রিল ২০২৬
মনোনয়নপত্র স্ক্রুটিনি : ১০ এপ্রিল ২০২৬
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন : ১৩ এপ্রিল ২০২৬

প্রথম দফার ভোট (২৩ এপ্রিল ২০২৬)

প্রথম দফায় মূলত উত্তরবঙ্গ, জঙ্গলমহল এবং পশ্চিমাঞ্চলের বহু গুরুত্বপূর্ণ জেলায় ভোট হবে৷

📍কোচবিহার – ৯টি আসন

মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ৷

📍আলিপুরদুয়ার – ৫টি আসন

কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট৷

📍জলপাইগুড়ি – ৭টি আসন

ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল, নাগরাকাটা৷

📍দার্জিলিং ও কালিম্পং – ৬টি আসন

কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়া৷

📍উত্তর দিনাজপুর – ৯টি আসন

চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইটাহার৷

📍দক্ষিণ দিনাজপুর – ৬টি আসন

কুশমন্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর৷

📍মালদা – ১২টি আসন

হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, মানিকচক, মালদহ, ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর৷

📍মুর্শিদাবাদ – ২২টি আসন

ফরাক্কা, সামশেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম, খড়গ্রাম, বড়ঞা, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল, জলঙ্গি৷

📍পূর্ব মেদিনীপুর – ১৬টি আসন

তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর, এগরা৷

📍পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম – ১৯টি আসন

দাঁতন, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, কেশিয়ারি, খড়গপুর সদর, খড়গপুর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, গড়বেতা, শালবনি, কেশপুর, মেদিনীপুর, বিনপুর৷

📍পুরুলিয়া – ৯টি আসন

বান্দোয়ান, বলরামপুর, বাঘমুন্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পাড়া, রঘুনাথপুর৷

📍বাঁকুড়া – ১২টি আসন

শালতোড়া, ছাতনা, রানিবাঁধ, রাইপুর, তালড্যাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী৷

📍পশ্চিম বর্ধমান – ৯টি আসন

পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, কুলটি, বারাবনি৷

📍বীরভূম – ১১টি আসন

দুবরাজপুর, সিউড়ি, বোলপুর, নানুর, লাভপুর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর, রামপুরহাট, হাঁসন, নলহাটি, মুরারই৷

দ্বিতীয় দফার ভোট (২৯ এপ্রিল ২০২৬)

📍নদীয়া – ১৭টি আসন

করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ, শান্তিপুর, রানাঘাট উত্তর-পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর-পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, কল্যাণী, হরিণঘাটা৷

📍উত্তর ২৪ পরগনা – ৩৩টি আসন

বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, অশোকনগর, আমডাঙা, বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, বারাকপুর, খড়দহ, দমদম উত্তর, পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট-নিউটাউন, বিধাননগর, রাজারহাট গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসত, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ৷

📍দক্ষিণ ২৪ পরগনা – ৩১টি আসন

গোসাবা, বাসন্তী, কুলতলি, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, বারুইপুর পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ৷

📍কলকাতা – ১১টি আসন

কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, চৌরঙ্গী, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর-বেলগাছিয়া৷

📍হাওড়া – ১৬টি আসন

বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, শিবপুর, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল, পাঁচলা, উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নরায়ণপুর, জগৎবল্লভপুর, ডোমজুড়৷

📍হুগলি – ১৮টি আসন

উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বলাগড়, পাণ্ডুয়া, সপ্তগ্রাম, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুরশুড়া, আরামবাগ, গোঘাট, খানাকুল৷

📍পূর্ব বর্ধমান – ১৬টি আসন

খণ্ডঘোষ, বর্ধমান দক্ষিণ, রায়না, জামালপুর, মন্তেশ্বর, কালনা, মেমারি, বর্ধমান উত্তর, ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, গলসি৷

সব মিলিয়ে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায় অনুষ্ঠিত হতে চলেছে এবং ৪ মে ভোট গণনার দিনই ঠিক হবে বাংলার আগামী পাঁচ বছরের রাজনৈতিক ভবিষ্যৎ৷ ইতিমধ্যেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রস্তুতি শুরু হয়ে গেছে৷ রাজনৈতিক দলগুলি প্রচারে নামছে, প্রশাসনও নিরাপত্তা ও ভোটপর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছে৷ এখন নজর কোটি কোটি ভোটারের দিকে – কারণ শেষ কথা বলবেন বাংলার জনগণই৷

By Sangbad Hate Bazare

“Sangbad Hate Bazare”—”News in the Marketplace”—is more than just a name. It is a commitment to bringing authentic, accessible, and people-centric journalism to the digital streets of Bengal and beyond. Inspired by the ethos of public discourse and open conversation, we present news that’s as diverse and dynamic as the society we serve. Operating under the digital identity “ehatebazare”, our platform is built for the Bengali-speaking global audience. Whether you are in Kolkata, Siliguri, Dhaka, London, or New York, if you speak Bengali, we are your home for news and insights.

Related Post

Leave a Reply