Thu. Mar 19th, 2026

ক্লাস্টার বোমা (Cluster Bomb) এমন এক ধরনের বিশেষ মারণাস্ত্র, যা একটি বড় কন্টেইনার বা শেলের মধ্যে থাকে৷ এটিকে আকাশ থেকেও ফেলা যায় কিংবা মাটি থেকেও ছোঁড়া হয়, এটি মাঝ-আকাশে ফাটে এবং শেলের ভেতর থেকে শতাধিক ছোট ছোট বোমা (যাকে ‘সাবমিউনিশন’ বা ‘বমলেট’ বলা হয়) চারদিকে ছড়িয়ে যায়৷ ১৯৪৩ সালে জার্মানি এই বোম প্রথম তৈরী করেছিল, পরবর্তী সময়ে রাশিয়া আর আমেরিকা ও তৈরী করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যাপকহারে ব্যবহার করা হয়৷ একটি নির্দিষ্ট এলাকায় বড় ধরনের ধ্বংসলীলা চালানোর জন্য এটি ব্যবহার করা হয়৷ একটি বড় বোমা ফেটে যাওয়ার পর ছোট বমলেটগুলো ফুটবল মাঠের সমান বা তার চেয়েও বড় এলাকায় বৃষ্টির ফোঁটার মতো ছড়িয়ে পড়ে৷ এটি মূলত শত্রুঘাঁটি, সাঁজোয়া যান বা সৈন্যদলের বড় জমায়েত ধ্বংস করতে ব্যবহূত হয়৷
জানেন ক্লাস্টার বোমার ভয়াবহতা? এই বোমার লক্ষ্য শুধুই তাৎক্ষণিক ক্ষতিসাধন নয়, দীর্ঘ সময় ধরে বিপদজনক৷ এটি কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করে না বদলে বিশাল এলাকা জুড়ে চালায় ধ্বংসলীলা৷ জনবসতিপূর্ণ এলাকায় ক্লাস্টার বোমার ব্যবহার সাধারণ মানুষের জন্য চরম ঝুঁকিপূর্ণ৷ ক্লাস্টার বোমার সবচেয়ে বড় সমস্যা, অনেক সময় ১০% থেকে ৪০% ছোট ‘বমলেট’গুলি তাৎক্ষণিকভাবে ফাটে না৷ এগুলো বছরের পর বছর মাটির নীচে বা ঝোপঝাড়ের মধ্যে ল্যান্ডমাইন বা মাইনের মতো পড়ে থাকে৷ যুদ্ধ শেষ হওয়ার অনেক পরেও সাধারণ মানুষ বা শিশুরা খেলার সময় ভুলবশত এগুলো স্পর্শ করলে বিস্ফোরণ ঘটে মৃতু্য বা পঙ্গুত্বের শিকার হয়৷
১৯৬০ দশক জুড়ে আমেরিকা- ভিয়েতনাম যুদ্ধের সময়, ভিয়েতনাম, কম্বোডিয়া এবং লাওস জুড়ে কোটি কোটি ক্লাস্টার বোমা (বিএলইউ -২৬) নিক্ষেপ করা হয়েছিল৷ এখনো ভুগছে এখানকার বাসিন্দারা৷ এই বোমার ভয়ে মাইলের পর মাইল চাষ যোগ্য জমিতে এখনও চাষ করা সম্ভব হয়নি৷ বিপদজনক স্থান চিহ্নিত করে ফেলে রাখা হয়েছে, অহরহ দুর্ঘটনা ঘটে৷ সম্প্রতি কিছু আফ্রিকান ইঁদুরদের ট্রেনিং দিয়ে এই ছড়িয়ে থাকা বোমা উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে৷ মনে করা হয় এখনো পর্যন্ত ২৩০০০ মানুষের মৃতু্য হয়েছে এবং লক্ষাধিক মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত৷ বর্তমান সময়ে বিভিন্ন আন্তর্জাতিক যুদ্ধে ক্লাস্টার বোমার ব্যবহার নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা ও বিতর্ক চলছে৷
এই অস্ত্রের ভয়াবহতার কারণে ২০০৮ সালে ওসলোতে‘কনভেনশন অন ক্লাসটার মিউনিশন’ নামে একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়৷ বিশ্বের ১২০টিরও বেশি দেশ এই বোমা উৎপাদন, ব্যবহার এবং মজুত নিষিদ্ধ করতে রাজি হয়েছে৷ কিন্ত্ত ভাবনার বিষয়; বিশ্বের প্রধান সামরিক শক্তিধর দেশগুলি (যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত, ইউক্রেন) এখনো এই চুক্তিতে স্বাক্ষর করেনি৷

By Sangbad Hate Bazare

“Sangbad Hate Bazare”—”News in the Marketplace”—is more than just a name. It is a commitment to bringing authentic, accessible, and people-centric journalism to the digital streets of Bengal and beyond. Inspired by the ethos of public discourse and open conversation, we present news that’s as diverse and dynamic as the society we serve. Operating under the digital identity “ehatebazare”, our platform is built for the Bengali-speaking global audience. Whether you are in Kolkata, Siliguri, Dhaka, London, or New York, if you speak Bengali, we are your home for news and insights.

Related Post

Leave a Reply