Site icon Sangbad Hate Bazare

‘টাটিরি’ গান ঘিরে দ্বিমুখী চাপ! গ্রেপ্তার চায় হরিয়ানা মহিলা কমিশন, বাদশাকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের

জনপ্রিয় র্যাপার বাদশাকে ঘিরে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে তাঁর প্রকাশিত ‘টাটিরি’ গানকে কেন্দ্র করে৷ হরিয়ানার সংস্কৃতি ও নারীদের সম্মান ক্ষুণ্ণ করার অভিযোগে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়, আর তার মাঝেই সামনে এসেছে ভয়ঙ্কর হুমকি৷ কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই-এর নেতৃত্বাধীন বিষ্ণোই গ্যাং সরাসরি বাদশাকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে দাবি উঠেছে৷ সোশ্যাল মিডিয়ায় ছডি়য়ে পড়া এক বার্তায় বাদশাকে উদ্দেশ করে লেখা হয়েছে, হরিয়ানার সংস্কৃতিকে অপমান করার অভিযোগে তাঁকে শাস্তি দেওয়া হবে – এমনকি ‘কপালে গুলি’ করার হুমকিও দেওয়া হয়েছে৷ উল্লেখযোগ্যভাবে, এর আগেও এই গ্যাংয়ের নিশানায় পডে়ছেন বলিউড তারকা সালমান, পরিচালক রোহিত শেট্টি, কৌতুকশিল্পী কপিল শর্মা এবং অভিনেতা রনবীর সিং৷ অন্যদিকে ‘টাটিরি’ গান নিয়ে বিতর্ক আরও তীব্র হয়েছে যখন হরিয়ানা স্টেট কমিশন ফর উইমেন বাদশার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তোলে৷ কমিশনের চেয়ারম্যান রেণু ভাটিয়া জানান, গানের মাধ্যমে হরিয়ানার মেয়েদের অপমান করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং সেই কারণেই শিল্পীকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল৷ তবে নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি হাজিরা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলেও জানা গেছে৷ এমনকি সূত্রের খবর, তদন্তের স্বার্থে তাঁর পাসপোর্টও বাজেয়াপ্ত করা হয়েছে৷ উল্লেখ্য, ১ মার্চ সোশ্যাল মিডিয়ায় মুক্তি পাওয়া ‘টাটিরি’ গানটি প্রথমদিকে অনুরাগীদের মধ্যে জনপ্রিয়তা পেলেও পরে গানের ভাষা ও ভিডিওতে নারীদের আপত্তিকরভাবে উপস্থাপনের অভিযোগে প্রবল সমালোচনার মুখে পডে়৷ এই পরিস্থিতিতে বিতর্ক, আইনি চাপ এবং গ্যাংস্টারদের হুমকি – সব মিলিয়ে বর্তমানে বড় সংকটের মুখে পডে়ছেন র্যাপার বাদশা৷

Exit mobile version