বিধানসভা ভোটের পরই জয়েন্ট এন্ট্রান্স৷ মঙ্গলবার থেকে শুরু হয়ে গেল রেজিস্ট্রেশন প্রক্রিয়া৷ অনলাইনের মাধ্যমে ফর্মের জন্য নির্দিষ্ট ফি-র ভিত্তিতে ফর্ম ডাউনলোড করতে হবে৷ ফর্ম পাওয়া যাবে আগামী মাসের ৫ এপ্রিল পর্যন্ত৷
উচ্চমাধ্যমিক পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত থাকলে ইঞ্জিনিয়ারিং কোর্সে আবেদন করা যাবে৷
জেনারেল (সাধারণ) ছাত্রদের আবেদনকারীদের জন্য জয়েন্ট এন্ট্রান্সের ফি বরাদ্দ হয়েছে ৫০০ টাকা, ছাত্রীদের ক্ষেত্রে বরাদ্দ ৪০০ টাকা, তৃতীয় লিঙ্গের সাধারণ পরীক্ষার্থীদের জন্য বরাদ্দ ৩০০ টাকা৷ তফশিলি জাতি, উপজাতি এবং ওবিসি ছাত্রদের জন্য ৪০০ টাকা, ছাত্রীদের ফি বাবদ বরাদ্দ ৩০০ টাকা, তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীদের ফি বাবদ বরাদ্দ ২০০ টাকা৷ জয়েন্ট এন্ট্রান্সে আবেদনের ফি রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in-এ অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে৷ ওয়েবসাইটে গিয়ে WBJEE 2026 REGISTRATION রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করার পর পাওয়া যাবে আবেদনপত্রের পিডিএফ, পিডিএফটি ডাউনলোড করে পিন্ট করে নিতে হবে৷
অনলাইনে পূরণ করা এই ফর্মটি সংশোধনের জন্য দু’দিন ধার্য করা হয়েছে৷ আগামী মাসের ৭ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত ফর্ম সংশোধন পর্ব চলবে৷ এরপর অনলাইনের মাধ্যমেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার আবেদনকারীদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে৷ ১৫ মে থেকে ২৪ মে পর্যন্ত সময়সীমায় মিলবে অ্যাডমিড কার্ড৷ ২৪ মে, রবিবার একই দিনে রাজ্যে দু’দফায় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হবে৷ প্রথমে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হবে অঙ্ক পরীক্ষা, দ্বিতীয় দফায় দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত ফিজিক্স ও কেমিস্ট্রি পরীক্ষা নেওয়া হবে৷ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনও নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার্থীরা অনলাইন থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পরীক্ষায় বসতে পারবেন৷ ফলাফল কবে প্রকাশিত হবে তা এখনও জানা যায় নি৷
আসন্ন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় রেজিস্ট্রেশনের পদ্ধতি

